‘৩২ নম্বরে যাওয়ার কথা বলা সঠিক নয়’
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৫১ PM

‘৩২ নম্বরে যাওয়ার কথা বলা সঠিক নয়’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৮/২০২৫ ০৪:৫৮:১৪ PM

‘৩২ নম্বরে যাওয়ার কথা বলা সঠিক নয়’

সংগৃহিত


সামাজিক যোগাযোগমাধ্যমে সদ্য গঠিত ‘৭১ মঞ্চ’-এর নামে চালানো প্রচারণাটি সঠিক নয় বলে জানিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী ও মুক্তিযোদ্ধা জেড আই খান পান্না।

ফেসবুকে ছড়ানো একটি প্রচারণায় দাবি করা হয়, ‘ড. কামাল হোসেন ও মুক্তিযোদ্ধা জেড. আই. পান্নার নেতৃত্বে ১৫ আগস্ট রাজধানীর ৩২ নম্বরে শোক মিছিল যাবে।’

‘৭১ মঞ্চ’-এর অন্যতম সদস্য জাহিরুল ইসলাম (জেড আই) খান পান্না শুক্রবার রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এ বিষয়ে লিখেছেন, ‘৭১ মঞ্চের নামে ড. কামাল হোসেন ও আমার নাম যুক্ত করে ১৫ আগস্ট ৩২ নম্বরে যাওয়ার কথা বলা সঠিক নয়।’

জৈন্তাবার্তা / সুলতানা