বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের বি ক্ষো ভ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের বি ক্ষো ভ

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৮/২০২৫ ০৭:২৬:৪২ অপরাহ্ন

বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের বি ক্ষো ভ

ছবি: নিজস্ব


বিশ্বনাথে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য, নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলীর সন্ধানে এবং তাহসিনা রুশদীর লুনার সমর্থনে উপজেলা ও পৌরসভা বিএনপি বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্টিত হয়েছে।

শনিবার ( ৯ আগস্ট) বিকেলে বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই এর নেতৃত্বে বিশ্বনাথ পুরাণবাজার রামসুন্দর স্কুল সম্মুখ থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্বনাথ নতুন বাজার প্রবাসী চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী ও পৌরসভা বিএনপির সভাপতি আব্দুল হাই।

উপজেলার ৮ টি ইউনিয়ন ও পৌরসভার বিএনপির সহযোগী সংগঠনের হাজার হাজার নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী কে ফিরিয়ে দেওয়ার দাবী জানান। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার এর প্রতিবাদে বিক্ষোভ মিছিলে প্রতিবাদী স্লোগান প্রদান করেন তারা। স্মরণকালের শ্রেষ্ঠ এই বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা সিলেট ২ আসনে তাহসিনা রুশদী লুনাকে বিএনপির মনোনয়ন দিয়ে দলের প্রার্থী হিসেবে ঘোষনা করার দাবী জানান। এসময় লুনার পাশে থাকার স্লোগান দিয়ে বলেন, বিশ্বনাথে বিএনপির ঘাটিতে কোনো দালালের স্থান হবে না। দলের বহিস্কিৃতরা যাদের তাবেদারী করছেন তাদের প্রতিহত করা হবে।

মিছিলে অংশ নেন সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মঈনুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনায়েম খান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল জলিল সহ উপজেলা ও পৌরসভা যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল এবং ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা