সিলেট-২ আসনে জমিয়তের মনোনয়ন পেলেন হাফিজ হুসাইন আহমদ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

সিলেট-২ আসনে জমিয়তের মনোনয়ন পেলেন হাফিজ হুসাইন আহমদ

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৮/২০২৫ ১০:৫৫:২৭ অপরাহ্ন

সিলেট-২ আসনে জমিয়তের মনোনয়ন পেলেন হাফিজ হুসাইন আহমদ

ছবি: নিজস্ব


সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) সংসদীয় আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন দলটি কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ইউকে শাখার সহ-সভাপতি হাফিজ হুসাইন আহমদ।

শনিবার (৯ আগস্ট) জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে সিলেট ও চট্টগ্রাম বিভাগীয় প্রার্থীদের নাম ঘোষণাকালে দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল  ইসলাম আফেন্দী সিলেট-২ আসনে হাফিজ হুসাইন আহমদের নাম ঘোষণা করেন। এ সময়ে দলের নির্বাচন উপ-কমিটির নেতৃবৃন্দসহ কেন্দ্রীয় বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথীর বাবা দেশের বরেণ্য আলেম ও কিংবদন্তি রাজনীতিবিদ আল্লামা শায়খ আশরাফ আলী বিশ্বনাথী রাহ. জমিয়তের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। এ দেশে জমিয়ত প্রতিষ্ঠা ও বিস্তৃতি শায়খে বিশ্বনাথী রাহ. অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে বাবায়ে জমিয়ত বা জমিয়ত জনক বলা হয়।

হাফিজ হুসাইন আহমদ কৈশোর থেকেই জমিয়তের সঙ্গে সম্পৃক্ত। তিনি ইউকে ও ইউরোপে জমিয়তের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ইউকে জমিয়তের সহসভাপতি ও কেন্দ্রীয় জমিয়তের নির্বাহী সদস্য পদে দায়িত্বরত আছেন।

তিনি ইসলামী শিক্ষার প্রসার ও গরিব-অসহায় মানুষের সেবায় নিবেদিত প্রাণ সেবক হিসেবে কাজ করে যাচ্ছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা