গোলাপগঞ্জে ছু*রিকাঘাতে যুবদলকর্মী খু*ন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে ছু*রিকাঘাতে যুবদলকর্মী খু*ন

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৮/২০২৫ ১২:৩৭:৩৫ অপরাহ্ন

গোলাপগঞ্জে ছু*রিকাঘাতে যুবদলকর্মী খু*ন


সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ছুরিকাঘাতে খুন হয়েছেন এক যুবদলকর্মী। শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার কদমতলী নামক স্থানে এ ঘটনা ঘটেছে। নিহত যুবদলকর্মীর নাম রনি হোসাইন।

এ হত্যার সঙ্গে শেখ রাজু নামে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের এক নেতার জড়িত থাকার অভিযোগ উঠেছে। 

জানা যায়, ঘটনার কয়েক ঘণ্টা আগে রনি তার ফেসবুক আইডিতে নারীঘটিত বিষয় নিয়ে রাজুর বিরুদ্ধে কয়েকটি পোস্ট করেছেন। এরই জের ধরে হ‍ত‍্যাকাণ্ডটি ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা।

এদিকে, ছুরিকাঘাতের পর মধ্যরাতে রনির স্বজনরা তার রক্তাক্ত দেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তারা জরুরি বিভাগের গেট তালাবদ্ধ দেখতে পান। আধা ঘণ্টারও বেশি সময় ডাকাডাকির পরও কেউ না খুললে ক্ষুব্ধ স্বজনরা গেটের তালা ভাঙার চেষ্টা করেন। পরে একজন গেট খুলে দিলে রনির দেহ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান স্বজনরা। এ সময় কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে আমরা অভিযান চালাচ্ছি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা