৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৮/২০২৫ ০৫:৪০:১০ অপরাহ্ন

৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

সংগৃহিত


বিগত সরকারের সময়ে দায়িত্ব পালন করা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ৯ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। রোববার (১০ আগস্ট) তাদের অবসরে পাঠানোর বিষয়ে পৃথক ৯টি প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে গত বৃহস্পতিবার (৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা পৃথক ওই প্রজ্ঞাপনগুলোয় সই করেন উপসচিব নাসিমুল গনি।

অবসরে পাঠানো পুলিশ কর্মকর্তারা হলেন, পুলিশ পরিদর্শক মো. কুদ্দুস ফকির, মো. নুরুল ইসলাম, মো. কামাল হোসেন, এস এম কামরুজ্জামান, মো. সেলিমুজ্জামান, মো. শামীম হোসেন, মো. আব্দুল লতিফ, মো. আবু বকর সিদ্দিক ও মোহাম্মদ মামুন অর রশিদ।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এসব কর্মকর্তাদের সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে। বিধি অনুযায়ী তারা অবসরজনিত সুবিধাদি পাবেন বলেও জনস্বার্থে জারি করা ওই প্রজ্ঞাপনগুলোয় উল্লেখ রয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক