গোয়াইনঘাটে পানিতে পড়ে নিখোঁজের ২৪ ঘন্টা পর বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে পানিতে পড়ে নিখোঁজের ২৪ ঘন্টা পর বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০/০৮/২০২৫ ০৬:২৬:৩৮ অপরাহ্ন

গোয়াইনঘাটে পানিতে পড়ে নিখোঁজের ২৪ ঘন্টা পর বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

ছবি:নিজস্ব


গোয়াইনঘাটের পিয়াইন নদীতে নিখোঁজ বিজিবি সদস্য মাসুম বিল্লাহর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ২৪ ঘন্টা পর রোববার (১০ আগস্ট) বিকেল পৌনে ৫ টার দিকে স্থানীয় ডুবুরিদল তার লাশটি উদ্ধার করা হয়। 

রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ।

তিনি বলেন, ৪ টা ৪৫ মিনিটের দিকে নিখোঁজ বিজিবি সদস্যের লাশ পিয়াইন নদী থেকে উদ্ধার করা হয়েছে। তিনি নৌকাডুবিতে যেখান থেকে নিখোঁজ হয়েছিলেন সেই জায়গা থেকে বেশ খানিক দূরে তার লাশ পাওয়া যায়।  

এর আগে শনিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টা ১০ মিনিটের দিকে ভারতীয় চোরাচালান পণ্য বহনকারী নৌকা থামানোর সময় নৌকা ডুবির ঘটনায় বিজিবি সদস্য মাসুম পানিতে তলিয়ে যান। এরপর থেকে তার কোনও সন্ধান পাওয়া যায়নি। ওইদিন সন্ধ্যা থেকেই ফায়ার সার্ভিস, বিজিবি ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যায়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা