ক্বিন ব্রিজে যুবক খু*ন : প্রধান আ*সামি গ্রে*প্তার
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

ক্বিন ব্রিজে যুবক খু*ন : প্রধান আ*সামি গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২/০৮/২০২৫ ০১:২৭:১৮ অপরাহ্ন

ক্বিন ব্রিজে যুবক খু*ন : প্রধান আ*সামি গ্রে*প্তার


সিলেটের মহানগরীর ক্বিন ব্রিজ এলাকায় ছুরিকাঘাতে যুবক ডালিম মিয়া হত্যার প্রধান আসামি শেখ মনির ওরফে কালা মনিরকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

র‌্যাব জানায়, নিহত ডালিম মিয়া বিবাদীদের পূর্বপরিচিত ছিলেন। বিবাদীরা চোর-ছিনতাইকারী চক্রের সদস্য এবং প্রায়ই তাকে অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত করার চেষ্টা করত। গত ৭ আগস্ট রাতে ক্বিন ব্রিজ এলাকায় অপরাধ কার্যক্রমে যোগ দিতে অস্বীকৃতি জানালে এবং পুলিশকে জানানোর হুমকি দিলে বিবাদীরা তাকে অতর্কিতভাবে আক্রমণ করে। এ সময় কালা মনির তার বাম পায়ের উরুতে ছুরিকাঘাত করে এবং অন্যরা ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত ডালিমকে সিলেট এমএজি ওসমানই মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন ৮ আগস্ট দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের মা সিলেট কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে গোলাপগঞ্জের হেতিমগঞ্জ কতলাপুর দক্ষিণ পাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি কালা মনিরকে গ্রেপ্তার করে র‌্যাব-৯। পরে তাকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা