সিলেটে ভাতিজার ছু*রিকাঘাতে মাদ্রাসা শিক্ষক খু*ন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

সিলেটে ভাতিজার ছু*রিকাঘাতে মাদ্রাসা শিক্ষক খু*ন

মো. আফজালুর রহমান চৌধুরী, সিলেট সদর

প্রকাশিত: ১৩/০৮/২০২৫ ০১:৩৬:৪১ অপরাহ্ন

সিলেটে ভাতিজার ছু*রিকাঘাতে মাদ্রাসা শিক্ষক খু*ন

প্রতীকী ছবি


সিলেটে খুনের ঘটনা বেড়েই চলেছে। গত এক সপ্তাহে চারজন খুন হয়েছেন। সর্বশেষ বুধবার (১৩ আগস্ট) সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস সংলগ্ন আখালিয়া বড়গুল এলাকায় ছুরিকাঘাতে খুন হয়েছেন মাদ্রাসা শিক্ষক মাওলানা যুবায়ের আহমদ (৪৫)।

নিহত যুবায়ের আহমদ আখালিয়া বড়গুল এলাকার মৃত মদরছিল আলীর ছেলে এবং স্থানীয় ডা. তানজিনা আহমদ দাখিল মাদ্রাসার সুপার। অভিযুক্ত নয়ন আহমদ নিহতের ভাতিজা ও একই এলাকার বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, অভিভাবক হিসেবে যুবায়ের আহমদ ভাতিজা নয়নকে বাজে ছেলেদের সাথে মেলামেশা করতে নিষেধ করতেন। এ নিয়ে তাদের মধ্যে আগে থেকেই কথা কাটাকাটি চলছিল। বুধবার সকাল ৯টার দিকে যুবায়ের মাদ্রাসায় যাওয়ার পথে নয়নের সাথে দেখা হয়। এ সময় রাস্তায় জমে থাকা পানি ছিটকে যুবায়েরের গায়ে পড়লে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে নয়ন অতর্কিত ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন যুবায়ের। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশীদ চৌধুরী জানান, আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সদর উপজেলার খাদিমনগর জাতীয় উদ্যানের পাশে আজাদুর রহমান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। ৭ আগস্ট ক্বিন ব্রিজ এলাকায় খুন হন ডালিম আহমদ নামে আরেক যুবক। গত শনিবার মধ্যরাতে গোলাপগঞ্জের কদমতলা এলাকায় ছুরিকাঘাতে খুন হন যুবদলকর্মী রনি হোসাইন। এমন ধারাবাহিক হত্যাকাণ্ডে সিলেটজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা