সিলেটের ফুটপাত দ*খলমুক্ত করতে আ*ল্টিমেটাম
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

সিলেটের ফুটপাত দ*খলমুক্ত করতে আ*ল্টিমেটাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৮/২০২৫ ০২:৩৯:৪৭ অপরাহ্ন

সিলেটের ফুটপাত দ*খলমুক্ত করতে আ*ল্টিমেটাম


সিলেট নগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে বুধবার (১৩ আগস্ট) সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান ফটকের সামনে তিন ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেছে কয়েকটি সামাজিক সংগঠন। বৃষ্টি উপেক্ষা করে অংশগ্রহণকারীরা সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অবস্থান নেন।

‘সিলেট কল্যাণ সংস্থা’, ‘সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’ ও ‘সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা’ এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

আয়োজকরা জানান, সিলেট শহরকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে ফুটপাত ও রাস্তা থেকে দখল উচ্ছেদ, যানজট নিরসন, মাদকমুক্ত শহর গঠন এবং দুর্নীতি দমনসহ নানা দাবিতে তারা এই কর্মসূচি পালন করেছেন।

কর্মসূচিতে বক্তারা এক মাসের আল্টিমেটাম দিয়ে বলেন, এই সময়ের মধ্যে যদি নগরীর সব ওয়ার্ডের রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা না হয়, তবে তারা সিটি করপোরেশন অবরোধ করবেন।

সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়, জনসাধারণের জন্য উন্মুক্ত ফুটপাত, যান চলাচল নির্বিঘ্ন করা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, অপরাধ ও চাঁদাবাজি রোধসহ নগরবাসীর জীবনযাত্রার মান উন্নয়নই তাদের মূল লক্ষ্য।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা