"সিলেট সীমান্তের ওপারে বিএসএফের ‘অপারেশন অ্যালার্ট’ জারি"
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

"সিলেট সীমান্তের ওপারে বিএসএফের ‘অপারেশন অ্যালার্ট’ জারি"

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৮/২০২৫ ০৩:২৭:৪৯ অপরাহ্ন

"সিলেট সীমান্তের ওপারে বিএসএফের ‘অপারেশন অ্যালার্ট’ জারি"

সংগৃহিত


ভারতে মেঘালয় রাজ্যের বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় ‘অপারেশন অ্যালার্ট’ জারি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। নিরাপত্তা নিশ্চিত এবং চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে এই অভিযান আগামী ১৬ আগস্ট পর্যন্ত চলবে।

মঙ্গলবার (১২ আগস্ট) এক বিবৃতিতে বিএসএফ জানিয়েছে, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে পরিচালিত এই অভিযানে মেঘালয় রাজ্য পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। অভিযানের অংশ হিসেবে সীমান্তে অতিরিক্ত সৈন্য মোতায়েন করা হয়েছে এবং বিএসএফের জ্যেষ্ঠ কর্মকর্তারা সরাসরি এর তত্ত্বাবধান করছেন।

বিএসএফের এই ‘অপারেশন অ্যালার্ট’-এর আওতায় সীমান্তে ২৪ ঘণ্টা টহল, আকস্মিক তল্লাশি এবং নৌপথে টহল জোরদার করা হয়েছে। বিশেষ করে গবাদি পশু পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে। নাইট ভিশন সরঞ্জাম এবং ভ্রাম্যমাণ টহল দলের সাহায্যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

বিএসএফের শিলং ফ্রন্টিয়ার সদর দপ্তরের পরিদর্শক জেনারেল ওপি উপাধ্যায় বার্তা সংস্থা এএনআইকে জানান, ভারতের স্বাধীনতা দিবসের উৎসব চলাকালীন দেশের নিরাপত্তা রক্ষা এবং শত্রুপক্ষের যেকোনো অপচেষ্টা রুখতে এই বিশেষ অভিযান শুরু করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা