ছাতকে নৌ- পুলিশের অভি*যানে চোরাই পাথরসহ দুজন আ ট ক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

ছাতকে নৌ- পুলিশের অভি*যানে চোরাই পাথরসহ দুজন আ ট ক

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ১৩/০৮/২০২৫ ০৫:১৯:২৬ অপরাহ্ন

ছাতকে নৌ- পুলিশের অভি*যানে চোরাই পাথরসহ দুজন আ ট ক

ছবি:নিজস্ব


সুনামগঞ্জের ছাতকে নৌ-পুলিশের  অভিযানে চোরাই পাথরসহ ২ জনকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার রাতে দোয়ারাবাজার উপজেলার দোহালিয়াবাজার সংলগ্ন সুরমা নদী থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো জামালগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামের মো.নুরুজ্জামানের ছেলে মো.হেলাল মিয়া (২৭) ও একই উপজেলার বাগানী গ্রামের মো.দেলোয়ার হোসেনের ছেলে আব্দুল আজিজ (৪০)। 

আটক দু’জনকে নৌ-পুলিশের মাধ্যমে আজ বুধবার সুনামগঞ্জ আদালতে সৌপর্দ করা হয়েছে। 

নৌ-পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারা বাজার উপজেলার দোহালিয়া বাজার সংলগ্ন সুরমা নদীতে অভিযান চালিয়ে ষ্টিলবডির সাদা সিঙ্গেল পাথরবাহী নৌকা ২ জনকে আটক করা হয়। এসময় নৌকা ভর্তি ১ হাজার ১ শত ঘনফুট সাদা সিঙ্গেল পাথর জব্দ করা হয়। 

আটককৃতরা সাদা সিঙ্গেল পাথর সম্পর্কে জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা জানা কোম্পানীগঞ্জ থানার ভোলাগঞ্জের সাদা পাথর হতে উক্ত পাথর চুরি করে দিরাইয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। উক্ত ঘটনায় দোয়ারাবাজার থানায় নৌ-পুলিশের উপ-পরিদর্শক এরশাদ আলী বাদী হয়ে খনি ও খনিজ সম্পদ আইনে একটি মামলা রুজু করা করেছেন।

ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নৌ-পুলিশ নদী পথে অপরাধ নিয়ন্ত্রনে কাজ করছে। নদীপথ দিয়ে যাতে কোন ধরনের চোরাই পাথর বা বালু পাচার না হয় সে জন্য সর্বদা আমাদের সজাগ দৃষ্টি রয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা