পাথর লু*টেরাদের বি*রুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

পাথর লু*টেরাদের বি*রুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৮/২০২৫ ০১:৫৬:৪৯ অপরাহ্ন

পাথর লু*টেরাদের বি*রুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে ওই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং সেখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করার নির্দেশনা চাওয়া হয়েছে।

বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মীর একেএম নূরুন নবী এ রিট করেন। আজ বৃহস্পতিবার এই আবেদনের শুনানি হতে পারে।

এছাড়া, সিলেটের পর্যটন এলাকা ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তার ব্যাখ্যা চেয়ে রুল জারিরও আবেদন করা হয় রিটে।

আইনজীবী মীর একেএম নূরুন নবী জানান, আজ হাইকোর্টে রিট আবেদনটি উপস্থাপনের চেষ্টা করবেন।

উল্লেখ্য, গত ১ বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণে পাথর উত্তোলন করা হয়। স্থানীয় প্রশাসনের সামনে দিনে দুপুরে এসব পাথর তোলা হয়। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি স্থানীয় প্রশাসন। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক