জৈন্তাপুরে মধ্যরাতে পুলিশের হাতে ভারতীয় দুইটি স্কুটি আ ট ক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

জৈন্তাপুরে মধ্যরাতে পুলিশের হাতে ভারতীয় দুইটি স্কুটি আ ট ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৮/২০২৫ ০৫:২০:৪০ অপরাহ্ন

জৈন্তাপুরে মধ্যরাতে পুলিশের হাতে ভারতীয় দুইটি স্কুটি আ ট ক

ছবি:নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলায় মধ্যরাতে অভিযান চালিয়ে ভারতীয় থেকে চোরাই পথে আনা দুইটি স্কুটি বাইক আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয় নি।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৪ই আগষ্ট) জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামানের নেতৃত্বে অভিযানে নামে টিম জৈন্তাপুর মডেল থানা।

অভিযানে রাত আনুমানিক ১:০০ ঘটিকায় জৈন্তাপুর মডেল থানা সংলগ্ন তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালিত হয়। এ সময় সিলেটগামী দুইটি স্কুটি বাইক পুলিশের চেকপোস্ট দেখতে পেয়ে বাইকে থাকা দুই চোরাকারবারি বাইক ফেলে পালিয়ে যায়। পুলিশ তাৎক্ষণিক বাইক দুটি জব্দ করে থানায় নিয়ে আসে। 

পুলিশ জানায় আটককৃত স্কুটি বাইক দুইটি Yamaha Ray 125 ব্রান্ডের একটি নীল ও একটি কমলা রংয়ের যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লক্ষ টাকা সমপরিমাণ। 

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান বিভিন্ন তথ্য সংগ্রহপূর্বক জানা গেছে  জৈন্তাপুর উপজেলার মোকামপুন্জি সীমান্তবর্তী এলাকা হতে বাংলাদেশ সরকারের শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে বাইকগুলো এনে সিলেটের উদ্দেশ্যে নেয়া হচ্ছিলো। পুলিশ ইতিমধ্যে পলাতক দুই চোরাকারবারির পরিচয় সনাক্ত করতে সক্ষম হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানান তিনি। পাশাপাশি পলাতক দুই চোরাকারবারিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা