মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: আ হ ত আরেক শিক্ষকের মৃ ত্যু
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: আ হ ত আরেক শিক্ষকের মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৮/২০২৫ ০৫:৫৫:৫০ অপরাহ্ন

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: আ হ ত আরেক শিক্ষকের মৃ ত্যু

সংগৃহিত


মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বিমান বিদ্ধস্তের ঘটনায় আহত শিক্ষক মাহফুজা খাতুন মারা গেছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দিন জানান, শ্বাসনালী পুড়ে যাওয়ায় আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন শিক্ষক মাহফুজা।

উনি অনিয়ন্ত্রিত ডায়াবেটিক এবং হাইপার টেনশনের পেশেন্ট ছিলেন। এগুলো ম্যানেজ হচ্ছিল। কিন্ত গত তিনদিন যাবত তার অবস্থা এমন একটা পরিস্থিতিতে চলে গেল, ক্রমাগত বোর্ডের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিচ্ছিলাম। গত রাত থেকেই তার অবস্থার অবনতি হতে থাকে।

মাইলস্টোন দুর্ঘটনায় আহত ২১ জন এখনো জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। যার মধ্যে তিনজনের অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছন হাসপাতালের পরিচালক।

গত ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিধ্বস্ত হয়। এখন পর্যন্ত এই ঘটনায় ৩৫ জনের মৃত্যু হলো।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক