গাড়ি পার্কিংয়ে ঘুরছিলেন বক্কর, মুহূর্তেই পাল্টে গেল পরিস্থিতি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

গাড়ি পার্কিংয়ে ঘুরছিলেন বক্কর, মুহূর্তেই পাল্টে গেল পরিস্থিতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৮/২০২৫ ০৬:২১:৫৭ অপরাহ্ন

গাড়ি পার্কিংয়ে ঘুরছিলেন বক্কর, মুহূর্তেই পাল্টে গেল পরিস্থিতি

সংগৃহিত


সিলেট মহানগরীর মজুমদারী এলাকার একটি পার্কিং থেকে ৫৭৬ পিস ইয়াবা বড়িসহ মাদক ব্যবসায়ী আবু বক্করকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানা পুলিশ। সে গোয়াইনঘাট থানার বুগলকান্দি এলাকার হাফিজ নজরুল ইসলামের ছেলে।

বুধবার (১৩ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন মজুমদারীস্থ সিএনজি স্ট্যান্ডের পার্কিং এর সামনে পাকা রাস্তার উপর হতে স্থানীয় লোকজনদের সহায়তায় মাদক ব্যবসায়ী আবু বক্কর (২৪)-কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫৭৬ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৩, তাং-১৪/০৭/২০২৫খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)/৪১ রুজু হয়।

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘সিলেট মহানগরীর মজুমদারী এলাকার একটি পার্কিং থেকে ৫৭৬ পিস ইয়াবা বড়িসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৩, তাং-১৪/০৭/২০২৫খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)/৪১ রুজু হয়। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা