জৈন্তাপুরে নি রা প ত্তা জোরদারে শুরু হলো যৌথ টহল কার্যক্রম
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

জৈন্তাপুরে নি রা প ত্তা জোরদারে শুরু হলো যৌথ টহল কার্যক্রম

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৮/২০২৫ ১১:৩০:১২ অপরাহ্ন

জৈন্তাপুরে নি রা প ত্তা জোরদারে শুরু হলো যৌথ টহল কার্যক্রম

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে  শুরু হয়েছে যৌথ টহল কার্যক্রম।

বৃহস্পতিবার (১৪ আগস্ট ) বিকেল থেকে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের ২৭ বীর ইউনিট যৌথভাবে এই নিরাপত্তা কার্যক্রম পরিচালনা শুরু করেছে।

এ সময় চলমান যৌথ অভিযানে উপজেলার গুরুত্বপূর্ণ স্থান, সংবেদনশীল এলাকা ও জনবহুল অঞ্চলে নিয়মিত এই যৌথ টহল চলবে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা পুলিশ ও সেনা বাহিনীর টিম  সম্মিলিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন। এতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বদা প্রস্তুত।

তিনি আরো বলেন, উপজেলার গুরুত্বপূর্ণ স্হানগুলোতে নিয়মিত  টহল জোরদার থাকবে। যাতে করে জৈন্তাপুর  উপজেলার বড় একটি অংশ তামাবিল মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট,জনবহুল বাজার, পর্যটক ও দর্শনার্থীদের বিরতির স্হান, উপজেলার ব্যস্ততম নৌঘাট এলাকায় সহ গুরুত্বপূর্ণ স্হানে টহলকারী দলের লক্ষ্য থাকবে।

তিনি বলেন, প্রথম দিনে হরিপুর গ্যাসফিল্ড সংলগ্ন সেনাক্যাম্পের সামনে চেকপোস্ট বসিয়ে সিলেটগামী ও সিলেট থেকে আগত সকল যাত্রীবাহী গাড়ী ও পন্যবাহী পরিবহনে তল্লাশী করা হচ্ছে। পর্যায়ক্রমে তা স্হান পরিবর্তন করা হবে। তিনি বলেন বিশেষ এই অভিযানে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি  চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অবৈধ পাথর পরিবহনরোধ অন্তর্ভুক্ত রাখা হয়েছে।

এ বিষয়ে তিনি যৌথ বাহিনীকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করার আহবান জানিয়েছেন।  এদিকে, স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং চলমান যৌথ টহলে স্বস্তি প্রকাশ করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা