জৈন্তাপুরে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় ৪টি বাছুর গরু আ ট ক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় ৪টি বাছুর গরু আ ট ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৮/২০২৫ ০৩:৫৬:০৩ অপরাহ্ন

জৈন্তাপুরে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় ৪টি বাছুর গরু আ ট ক

ছবি:নিজস্ব


সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় সীমান্তবর্তী এলাকা গুয়াবাড়ী থেকে ভারতীয় ৪টি বাছুর গরু আটক করেছে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) একটি বিশেষ আভিযানিক টহল দল। 

বিজিবি সূত্র জানায়, গত ১৪ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে গুয়াবাড়ী বিওপি'র টহল দল সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় গরুগুলো আটক করে। আটক বাছুর গরুগুলোর সিজার মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি’র গোয়েন্দা নজরদারিসহ অভিযান অব্যাহত রয়েছে।  

তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা প্রস্তুত এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা