বিশ্বনাথে জা মা য়া তে র জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

বিশ্বনাথে জা মা য়া তে র জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৮/২০২৫ ১১:২৫:০৩ অপরাহ্ন

বিশ্বনাথে জা মা য়া তে র জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


 সিলেটের বিশ্বনাথের রামপাশা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা পরে বৃহত্তর আমতৈল গ্রামের নুরজাহান কমিউনিটি সেন্টারে জামায়াতের নেতৃবৃন্দের উপস্থিতিতে উক্ত জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

মোজাহিদ আহমদ এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে রামপশা ইউনিয়ন জামায়াতের সহ সভাপতি মনোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি মোজাহিদ আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য সিলেট ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান। অধ্যাপক আব্দুল হান্নান তার বক্তব্যে বলেন, জন্মলগ্ন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এই দেশের জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে। এই জমিন যার - হুকমত চলবে তাঁর। দল আমাকে আপনাদের সেবা করার লক্ষে পাঠিয়েছে। সেই লক্ষ্য পূরণে আপনারা কাজ করুন ইনশাআল্লাহ - আমি সবসময়ই আপনাদের আশা আকাঙ্খা পূরণে পাশে থাকব। আমাকে আপনাদের পাশে পাবেন। জামায়াতে ইসলামী সরকার গঠন করলে সমবণ্টনের এবং জন আকাঙ্খার উন্নয়ন বাস্তবায়ন করবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক নজরুল ইসলাম। বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।  এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সূরা সদস্য হাফিজ মোহাম্মদ আলী, রামপাশা ইউনিয়ন জামায়াতের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার সালেহ আহমেদ, ইউনিয়ন জামায়াতের সহসভাপতি আব্দুল কাইয়ুম, জামাত নেতা আক্কল আলী, ২ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাষ্টার আছাব উদ্দিন,  সেক্রেটারি তাজুল ইসলাম।  জনশক্তি সমাবেশে ইউনিয়ন, উপজেলা ও স্থানীয় ওয়ার্ড জামায়াতের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা