জাফলং থেকে লু*ট হওয়া পাথর মিলল জৈন্তাপুরে!
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

জাফলং থেকে লু*ট হওয়া পাথর মিলল জৈন্তাপুরে!

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৮/২০২৫ ১২:১২:২১ পূর্বাহ্ন

জাফলং থেকে লু*ট হওয়া পাথর মিলল জৈন্তাপুরে!

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুরে জাফলং থেকে লুট হওয়া আনুমানিক ৭ হাজার ঘনফুট সাদা পাথর উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‌্যাব-৯)।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে জৈন্তাপুর উপজেলার আসামপাড়া এলাকায় র‌্যাব-৯ ও সিলেট জেলা প্রশাসনের যৌথ অভিযানে এসব পাথর উদ্ধার হয়। অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী।

র‌্যাব জানায়, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরবর্তীতে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হাইকোর্টে একটি রিট আবেদন দাখিল হয়।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি সিলেটের একটি টহল দল সাদা পোশাকধারী সদস্য ও সিলেট জেলা প্রশাসনের সহায়তায় আসামপাড়ায় অভিযান চালায়। এ সময় জাফলং থেকে লুট হওয়া আনুমানিক ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পাথর ট্রাকে করে  নদীতে পুনরায় ফেলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা