সাদাপাথর লু*টপাটের ঘটনায় পাঁচজন গ্রে*প্তার
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

সাদাপাথর লু*টপাটের ঘটনায় পাঁচজন গ্রে*প্তার

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/০৮/২০২৫ ১২:৪২:০৫ অপরাহ্ন

সাদাপাথর লু*টপাটের ঘটনায় পাঁচজন গ্রে*প্তার


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে সাদাপাথর লুটের ঘটনায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সাদাপাথর ভর্তি একটি ট্রাক জব্দ করা হয়।

শুক্রবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে কোম্পানীগঞ্জ থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান।

তিনি জানান, অভিযানে আটক ৫ জনকে শনিবার সকালে থানার আনা হয়েছে। তাদের সাদাপাথর লুটের ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে সোপর্দ করা হবে।

আটক পাঁচজন হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার কালাই রাগ গ্রামের মৃত সিকন্দর আলীর ছেলে মোহাম্মদ কামাল মিয়া ওরফে পিচ্চি কামাল (৪৫), একই এলাকার কামাল মিয়ার ছেলে মো. আবু সাঈদ (২১), নাজিরের গাঁওয়ের মৃত মনফর আলীর ছেলে মো. আবুল কালাম (৩২), লাছুখাল গ্রামের শহীদ মিয়ার ছেলে ইমান আলী (২৮) ও তার ভাই জাহাঙ্গীর আলম (৩৫)।

এর আগে শুক্রবার বিকেলে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবীব সাদাপাথর লুটের ঘটনায় অজ্ঞাতনামা ১ হাজার ৫০০ থেকে ২ হাজার জনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ৫ আগস্ট থেকে পরবর্তী সময়ে কিছু দুষ্কৃতকারী গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে অবৈধভাবে ও অনুমতি ছাড়া কোটি কোটি টাকার পাথর লুট করেছে— এমন খবর বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

এদিকে গত তিনদিন ধরে চালানো অভিযানে লুট হওয়া এক লাখ ঘনফুটের বেশি পাথর জব্দ করা হয়েছে। এর মধ্যে প্রায় ৫০ শতাংশ পাথর সাদাপাথরে ফেলা হয়েছে। বাকিগুলো প্রক্রিয়াধীন রয়েছে।

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ জানিয়েছেন, লুটপাট করা পাথর উদ্ধারে অভিযান চলমান আছে। এরই মধ্যে তিন দিনে ১ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা পাথর সাদাপাথরে ফেলা হচ্ছে। এ ধরনের অভিযান অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা