জৈন্তাপুরে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

জৈন্তাপুরে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৮/২০২৫ ০৩:০০:৩৫ অপরাহ্ন

জৈন্তাপুরে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা


সিলেটের জৈন্তাপুর উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব পার্থ সারথী ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এই মঙ্গল শোভাযাত্রাটি মহাপ্রভুর আখড়া মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জৈন্তাপুর প্রধান সড়কের মোরগাপুল, বাসস্ট্যান্ড, খাসিয়াহাটি রাধামাধব জিউর আখড়া, সাইট্রাস রোড, উপজেলা গেইট হয়ে আবারও মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।

সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শ্রী যাদবময় বিশ্বাস বলেন, শোভাযাত্রায় ২৫০ থেকে ৩০০ জন ভক্ত অংশগ্রহণ করেন। ধর্মীয় সঙ্গীত গেয়ে, পতাকা ও ব্যানার হাতে নিয়ে উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রা সমাপ্ত হয়েছে।  

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং সুষ্ঠু ব্যবস্থাপনায় জৈন্তাপুর মডেল থানার পুলিশ সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিল।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা