সিলেটে আড়াই লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

সিলেটে আড়াই লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার

মো. আফজালুর রহমান চৌধুরী, সিলেট সদর

প্রকাশিত: ১৬/০৮/২০২৫ ০৫:৪৯:২১ অপরাহ্ন

সিলেটে আড়াই লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার

ছবি:নিজস্ব


সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর থেকে লুট হওয়া আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে প্রশাসন। শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে অভিযান চালিয়ে সিলেট সদর উপজেলার ধুপাগুল ও মহালদিক এলাকার বিভিন্ন ক্রাশার মিল ও মহালদি গ্রাম থেকে এসব পাথর জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ।

জানা যায়, শনিবার সকাল থেকে সিলেট সদর উপজেলার ধোপাগুলের ক্রাশার মিল ও মজুত এলাকায় বিভিন্ন ক্রাশার মিলে অভিযান চালায় প্রশাসন। এ সময় দেড় লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়।

এ ছাড়া মহালদি গ্রামে পাথর লুটকারীরা রাতের আঁধারে গাড়ি দিয়ে বিভিন্ন বাড়ি ও রাস্তার পাশে পাথর জব্দ করে রাখে। পরে প্রশাসন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে আরও ১ লাখ ঘনফুট পাথর জব্দ করে।

প্রশাসন জানিয়েছে, পাথর উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াতের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদসহ সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্য।

সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ বলেন, আমরা সকাল থেকে ধুপাগুল পয়েন্ট ও মহালদি গ্রামে অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ পাথর জব্দ করেছি। পাথর উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, শুক্রবার দিনভর কোম্পানীগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়। উদ্ধার করা পাথরগুলো সাদাপাথরে প্রতিস্থাপন প্রক্রিয়াধীন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা