জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান সেনাপ্রধান
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান সেনাপ্রধান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৮/২০২৫ ০৭:৫১:০৫ অপরাহ্ন

জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান সেনাপ্রধান

ফাইল ফটো


সম্প্রীতি বজায় রাখা ও শান্তিতে বসবাস করা হোক সবার অঙ্গীকার। এমনটা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, এখানে কোনও ধর্ম, জাতি, গোত্রের মধ্যে ভেদাভেদ থাকবে না। এসময় সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান সেনাপ্রধান।

শনিবার (১৬ আগস্ট) জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা অনুষ্ঠানের উদ্বোধনের সময় দেয়া বক্তব্যে সেনাপ্রধান একথা বলেন।

সেনাপ্রধান বলেন, বাংলাদেশে যেভাবে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি যেভাবে আমরা সম্প্রীতির সাথে বসবাস করে যাচ্ছি আজকের এই দিনে আমাদের অঙ্গীকার থাকবে সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা বজায় রাখবো এবং এই দেশে আমরা সুন্দরভাবে বসবাস করবো। এখানে কোনও ধর্ম, জাতি, গোত্রের মধ্যে ভেদাভেদ থাকবে না।

তিনি বলেন, সারা বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে। আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। এউ দেশ সবার। আপনারা নিশ্চিন্তে এই দেশে বসবাস করবেন। আপনাদের যত ধর্মীয় উৎসব আছে উদযাপন করবেন আমরা একসাথে এই আনন্দ ভাগাভাগি করে নেবো।তিনি আরও বলেন, আজকে এই জন্মাষ্টমীর দিনে ভগবান শ্রী কৃষ্ণের আদর্শ সবার মাঝে ছড়িয়ে পড়ুক। আমরা সবাই আপনাদের পাশে থাকবো। আপনারা নিশ্চিন্তে দেশে বসবাস করবেন। এই উৎসব সবসময় জারি থাকবে। আমাদের পক্ষ থেকে যেধরনের সাহায্য চান আমরা দিব।

পরে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে তিন বাহিনীর প্রধান জন্মাষ্টমীর শোভাযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করেন। পলাশীর মোড় থেকে শুরু হয় জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি রাজধানীর বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক