রাজধানীতে পানির ট্যাংক থেকে ৩ ম র দে হ উ দ্ধা র
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৪৯ PM

রাজধানীতে পানির ট্যাংক থেকে ৩ ম র দে হ উ দ্ধা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৮/২০২৫ ০৮:১৩:০৩ PM

রাজধানীতে পানির ট্যাংক থেকে ৩ ম র দে হ উ দ্ধা র

সংগৃহিত


রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া আরও একজনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ১টার পর মরদেহ তিনটি ও ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, ‘জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পাই বসুন্ধরা ই ব্লকের ১৪ নম্বর সড়কের ৪ নম্বর প্লটের নির্মাণাধীন একটি বাড়ির পানির ট্যাংকে চারজন প্রবেশ করার পর আর বের হননি। পরে সেখানে গিয়ে দেখা যায়, পানির ট্যাংকের ভেতরে তিনজন মারা গেছেন এবং একজন অসুস্থ অবস্থায় আছেন।’

তিনি বলেন, তারা নির্মাণাধীন ভবনে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। নির্মাণকাজে ব্যবহৃত বাঁশ ও খুঁটি খোলার জন্য তারা সেখানে নেমেছিলেন।

ওসি আরও বলেন, মারা যাওয়া শ্রমিকদের নাম–ঠিকানা এখনো পাওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।

জৈন্তাবার্তা / সুলতানা