ভোলাগঞ্জের পাথর মিললো জৈন্তাপুরে, টাস্কফোর্সের মাধ্যমে ৫ হাজার ঘনফুট জ*ব্দ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

ভোলাগঞ্জের পাথর মিললো জৈন্তাপুরে, টাস্কফোর্সের মাধ্যমে ৫ হাজার ঘনফুট জ*ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৮/২০২৫ ০৯:৩০:৩৭ অপরাহ্ন

ভোলাগঞ্জের পাথর মিললো জৈন্তাপুরে, টাস্কফোর্সের মাধ্যমে ৫ হাজার ঘনফুট জ*ব্দ

ছবি:নিজস্ব


সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা হতে লুট হওয়া পাথরের সন্ধান মিললো জৈন্তাপুর উপজেলায়। গোপন সংবাদের ভিত্তিতে এই পাথরের সন্ধানের খবরে তাৎক্ষণিক টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে ৫০০০ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।

শনিবার (১৬ই আগষ্ট)  বিকেল ৫:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলার ৫ নং ফতেহপুর ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত বাগেরখাল এলাকায় অভিযানে আসেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনী।

এ সময় অভিযানে সেনাবাহিনীর ইনফ্রেন্টি রেজিমেন্ট ২৭ বীর ইউনিট হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর তাহমিদুল ইমামের নেতৃত্বে সেনাবাহিনীর টিম ও জৈন্তাপুর মডেল থানার পুলিশ অভিযানে অংশ নেন।অভিযানে নেতৃত্ব দেয়া সহকারী কমিশনার ফারজানা আক্তার লাবনী বলেন, প্রাথমিক তদন্তে জানা যায়, পাথর গুলো ভোলাগঞ্জ সাদা পাথর থেকে লুট হয়ে ধোপাগুল এলাকায় কোন এক ক্রাশার মিলে মজুদ করে রাখা ছিলো। পরবর্তীতে সম্প্রতি সময়ে লুট হওয়া পাথর উদ্ধার অভিযান থেকে রক্ষা পেতে দু-তিনদিন আগে জৈন্তাপুর বাগেরখাল এলাকায় এনে রাখা হয়েছে। তিনি বলেন পাথর মজুদের খবর পেয়ে তাৎক্ষণিক সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে পাথরগুলো জব্দ করা হয়েছে। বর্তমানে জব্দকৃত এই ৫০০০ ঘনফুট পাথর ভোলাগঞ্জে পুনরায় নদী ফেলার জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলে তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা