পাথর ব্যবসায়ীর ঘরে আইনশৃঙ্খলা বাহিনীর অভি*যান, উদ্ধার অ স্ত্র ও ম দ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

পাথর ব্যবসায়ীর ঘরে আইনশৃঙ্খলা বাহিনীর অভি*যান, উদ্ধার অ স্ত্র ও ম দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৮/২০২৫ ০৫:৪৯:৪৮ অপরাহ্ন

পাথর ব্যবসায়ীর ঘরে আইনশৃঙ্খলা বাহিনীর অভি*যান, উদ্ধার অ স্ত্র ও ম দ

সংগৃহিত


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় যৌথবাহিনীর অভিযানে পাথর ব্যবসায়ীর ঘর থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও পুলিশের যৌথ টহল দল।

শনিবার (১৬ আগস্ট) গভীর রাতে জেলা স্টেডিয়াম আর্মি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে যৌথবাহিনী ভোলাগঞ্জ ক্লাস্টার ভিলেজ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এসময় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সন্দেহ হলে অভিযান চালিয়ে পাথর ব্যবসায়ী কুতুব উদ্দিন ও জুয়েল মিয়ার বাড়ি থেকে অস্ত্র ও মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে-একটি এয়ার রাইফেল, দুটি রামদা, দুটি বড় ব্লেডের দা, দুটি বল্লম, তিনটি ছুরি, একটি ভারতীয় মদের বোতল এবং চারটি মোবাইল ফোন।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন-ভোলাগঞ্জ আদর্শ গ্রামের মৃত আলোর আলীর ছেলে কুতুব উদ্দিন ওরফে পাগলা শাহ (৫৪), ভোলাগঞ্জ উত্তরপাড়ার মৃত গোলাম মোস্তফার ছেলে আব্দুল ওয়াহিদ (৫৫), তার ছেলে জাহিদ আহমদ (২২), একই এলাকার আব্দুল ওয়াজেদের ছেলে রুহেল আহমদ (২৬) এবং তাঁদের এক সহযোগী।

অভিযান শেষে রবিবার (১৭ আগস্ট) জব্দকৃত অস্ত্র ও মাদকসহ আটক ব্যক্তিদের কোম্পানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা