সিলেটের রায়হান হ ত্যা র বিচার ও আকবরকে গ্রে ফ তা রের দাবীতে পূর্ব লণ্ডনে মা ন ব ব ন্ধ ন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

সিলেটের রায়হান হ ত্যা র বিচার ও আকবরকে গ্রে ফ তা রের দাবীতে পূর্ব লণ্ডনে মা ন ব ব ন্ধ ন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৭/০৮/২০২৫ ১০:৩১:১৩ অপরাহ্ন

সিলেটের রায়হান হ ত্যা র বিচার ও আকবরকে গ্রে ফ তা রের দাবীতে পূর্ব লণ্ডনে মা ন ব ব ন্ধ ন

ছবি: নিজস্ব


পুলিশ অফিসার এস আই আকবরকে জামিন প্রদানের প্রতিবাদে ও অবিলম্বে তাকে গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে শনিবার (১৬ আগস্ট) ভয়েস ফর জাস্টিস ইউকে ও প্রবাসী অধিকার পরিষদ ইউকের যৌথ উদ্যোগে পূর্ব লণ্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কমিউনিটি নেতা ও বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা আলহাজ্ব রফিক উল্লাহর সভাপতিত্বে ও ভয়েস ফর জাস্টিস ইউকের সেক্রেটারী কে এম আবু তাহের চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সিরাজ হক, সাবেক কাউন্সিলার জয়নাল চৌধুরী, সাবেক কাউন্সিলার শাহ আলম, প্রবাসী অধিকার পরিষদের সভাপতি মিজানুর রহমান নিজাম, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল বারী ও সাধারন সম্পাদক সাংবাদিক মোশতাক বাবুল, সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন, সাংবাদিক রহমত আলী, সাংবাদিক খালেদ মাসুদ রনি, কমিউনিটি নেতা আব্দুর রব, তাজভির চৌধুরী শিমুল, আলহাজ্ব মোহাম্মদ খালিছ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী কয়ছর খান, নভেল ইসলাম, ছামির আলি এবং নিহত রায়হান উদ্দিনের বোন রুবা খানম ও ভগ্নিপতি মফজ্জিল আলী।

মানববন্ধনে বক্তারা ২৪ ঘন্টার মধ্যে আসামী আকবর হোসেন ভূইয়াকে গ্রেফতার ও রায়হান  হত্যার সুষ্ঠু বিচারের দাবী জানিয়ে বলেন, বিচারাধীন মামলায় খুনের দায়ে অভিযুক্ত আসামীকে জামিন দিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ যারা দিয়েছে তাদের গ্রেফতার করে বিচার করতে হবে। এস আই আকবর তার সঙ্গীদের গ্রেফতার করতে না পারলে দেশে বিদেশে আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধনে নিহত রায়হান উদ্দিনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা