বিশ্বনাথের দুই আ ও য়া মী লীগ নেতা কা রা গা রে
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

বিশ্বনাথের দুই আ ও য়া মী লীগ নেতা কা রা গা রে

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৮/২০২৫ ০৮:২৫:১৪ অপরাহ্ন

বিশ্বনাথের দুই আ ও য়া মী লীগ নেতা কা রা গা রে

ছবি: নিজস্ব


সিলেটের পৃথক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করা বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের দুই নেতার জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। 

জামিন নামঞ্জুর হওয়া দুই আওয়ামী লীগ নেতা হলেন- বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এবং উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, উপজেলা শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ও বিশ্বনাথ পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফজর আলী।

সোমবার (১৮ আগস্ট) সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে সিরাজুল ইসলাম সিরাজ এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে ফজর আলী হাজির হয়ে জামিনের আবেদন করেন। সিরাজুল ইসলাম সিরাজের বিরুদ্ধে থাকা মামলা নং বিশ্বনাথ সিআর মামলা নাম্বার ৭৬/২০২৪ইং এবং ফজর আলীর বিরুদ্ধে থাকা মামলা নং জিআর মামলা নাম্বার ৮২/২০২৫ইং।

শুনানী শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক ধ্রুব জ্যোতি পাল এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক কাজী মোঃ আবু জাফর বাদল ওই দু’জনের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করেন।

বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের দুই নেতা সিরাজুল ইসলাম সিরাজ ও ফজর আলীর জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন মর্মে সত্যতা স্বীকার করেছেন অভিযুক্ত পক্ষের আইনজীবি অ্যাডভোকেট নাইমা শাহ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা