কানাইঘাটে জাতীয় মৎস্য সপ্তাহে মাছের পোনা অবমুক্ত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

কানাইঘাটে জাতীয় মৎস্য সপ্তাহে মাছের পোনা অবমুক্ত

কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৮/২০২৫ ১১:৪৮:৫৪ অপরাহ্ন

কানাইঘাটে জাতীয় মৎস্য সপ্তাহে মাছের পোনা অবমুক্ত

ছবি: নিজস্ব


 জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে কানাইঘাটে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী পরবর্তী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, কানাইঘাটে জাতীয় মৎস্য সপ্তাহের অনুষ্ঠানমালা সুচারু ভাবে পালন সহ মাছ চাষে সবাইকে উদ্বুদ্ধ করার জন্য উপজেলা মৎস্য কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন। সেই সাথে তিনি নদী-নালা ও হাওর-বাওর বেষ্টিত কানাইঘাট উপজেলার হাওরাঞ্চলের অনাবাদী সকল জমি মৎস্য চাষের আওতায় নিয়ে এসে আমিষের চাহিদা পূরণ এবং অর্থনৈতিক ভাবে স্বাবলম্বি হওয়ার জন্য মাছ চাষে সবাইক এগিয়ে আসার আহŸান জানান।

উপজেলা মৎস্য কর্মকর্তা অতিরিক্ত মোঃ শফিকুল ইসলাম ভুঁইয়ার পরিচালনায় মৎস্য সপ্তাহের অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ সুবল চন্দ্র বর্মণ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শাখাওয়াত হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা মুহিদুল হক সহ বিভিন্ন অধিদপ্তরে সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও মৎস্য খামারীরা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা