বন্ধু বিদায়ের পর অ্যাকশনে ওসি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

একরাতেই লুন্ঠিত ৫০ হাজার ঘনফুট পাথর উদ্ধার

বন্ধু বিদায়ের পর অ্যাকশনে ওসি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৮/২০২৫ ০৪:১৫:৩৯ অপরাহ্ন

বন্ধু বিদায়ের পর অ্যাকশনে ওসি

সংগৃহিত


কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথরে নজিরবিহীন লুটপাটের পর সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদকে প্রত্যাহার করা হয়েছে। তার প্রত্যাহার আদেশের পর স্বস্তিতে নেই জেলা প্রশাসকের ঘনিষ্ট বন্ধু হিসেবে আলোচিত  কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান। পাথরকাণ্ডে তারও একই পরিণতির আশঙ্কা করা হচ্ছে। এমতাবস্থায় নিজের অবস্থান ধরে রাখতে লুন্ঠিত পাথর উদ্ধারে হঠাৎ মরিয়া তিনি। যৌথ বাহিনীর সমন্বিত অভিযানের ৬ষ্ট দিনে নিজের বাহিনী নিয়ে অভিযানে নেমেছেন ওসি। প্রথম দিনই বাজিমাত করে উদ্ধার করেছেন লুন্ঠিত ৫০ হাজার ঘনফুট পাথর।

সোমবার (১৮ আগস্ট) মধ্যরাত ১টার দিকে শ্যামল সিলেটের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তখনও পুলিশ ফোর্স নিয়ে অভিযানে আছেন বলে জানিয়েছেন।

ওসি জানান, ‘সোমবার সন্ধা থেকে রাত ১১টা পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া-ভাংতি এলাকায় তার নেতৃত্বে পুলিশ অভিযানে নামে। এসময় সাদাপাথর থেকে লুট হওয়া প্রায় ৫০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়। তবে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেন নি বলে জানান ওসি।

ওসি বলেন, খনিজ সম্পদ ব্যুরোর মামলায় ১১ জনকে আটক করা হয়েছে। এছাড়া সাদাপাথর লুটপাটে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জনশ্রুতি রয়েছে, কোম্পানীগঞ্জের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান ও সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ- তাঁরা দুজনই ঘনিষ্ট বন্ধু ও একই সাথে লেখাপড়া করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, ওসি উজায়ের আল মাহমুদ আদনান সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদকে বন্ধু হিসেবেই সম্বোধন করতেন। অনেকের সামনেই তিনি ফোনে বন্ধুর সাথে কথাও বলতেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা