গোয়াইনঘাটে অসহায় দিনমজুরের পাশে জামায়াত, বাড়ি নির্মাণে সহায়তা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে অসহায় দিনমজুরের পাশে জামায়াত, বাড়ি নির্মাণে সহায়তা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৮/২০২৫ ০৫:৫৪:১০ অপরাহ্ন

গোয়াইনঘাটে অসহায় দিনমজুরের পাশে জামায়াত, বাড়ি নির্মাণে সহায়তা

ছবি:নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের নলজুরি মধ্য পাড়ার অসহায় দিনমজুর মোঃ হানই মিয়ার পাশে দাঁড়াল উপজেলা জামায়াতে ইসলামী।  

প্রায় এক বছর আগে হানই মিয়ার বসতঘরটি শট সার্কিটে পুড়ে ছাই হয়ে যায়। দিনমজুরের কাজ করে কোনোভাবেই তিনি নতুন করে ঘর নির্মাণ করতে পারছিলেন না। বিষয়টি গোয়াইনঘাট জামায়াতের নজরে আসলে স্থানীয় নেতৃবৃন্দের উদ্যোগে জেলা জামায়াতের  সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সিলেট-৪ আসনের এমপি পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদিনের উপস্থিতিতে আর্থিক সহায়তা এবং টিন প্রদান করা হয়।এসময় উপস্থিত ছিলেন—  

উপজেলা জামায়াতের আমীর আবুল হুসেন, জৈন্তাপুর উপজেলা আমীর গোলাম কিবরিয়া, গোয়াইনঘাট জামায়াতের নায়েবে আমীর আব্দুন নূর, পূর্ব জাফলং ইউনিয়ন জামায়াত সভাপতি নাজিমউদ্দীন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ইমরান আহমদ, ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আনোয়ার হুসেন, মনির হুসেন এবং এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুল খালিক।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত হানই মিয়া জানান, আমি কৃতজ্ঞ। আজকে আমার ঘরটা আবার নতুন করে তৈরির স্বপ্ন দেখছি। জামায়াত নেতৃবৃন্দ জানান, এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা