কোম্পানীগঞ্জের ইউএনও ফের বদল
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জের ইউএনও ফের বদল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৮/২০২৫ ০৬:০৮:৩৩ অপরাহ্ন

কোম্পানীগঞ্জের ইউএনও ফের বদল

সংগৃহিত


কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদে আবারও রদবদল হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বিকেলে বর্তমান ইউএনও আজিজুন্নাহারকে ফেঞ্চুগঞ্জে বদলি করে তার স্থলাভিষিক্ত হিসেবে শফিকুল ইসলামকে কোম্পানীগঞ্জে পদায়ন করা হয়। তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে কর্মরত। তবে মঙ্গলবার সকালে সেই সিদ্ধান্তে পরিবর্তন আসে।

সবশেষ আদেশ অনুযায়ী, চুনারুঘাটের ইউএনও মোহাম্মদ রবিন মিয়াকে কোম্পানীগঞ্জে এবং ফেঞ্চুগঞ্জে পদায়নকৃত শফিকুল ইসলামকে চুনারুঘাটে বদলি করা হয়েছে।

বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সোমবার সাদাপাথর লুটের ঘটনায় ব্যর্থতার অভিযোগে কোম্পানীগঞ্জের ইউএনও আজিজুন্নাহারকে বদলির আদেশ জারি করা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা