বড়লেখায় কৃতিত্বের সাথে উর্ত্তীন শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে, রহমানিয়া ছাত্র সংসদ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

বড়লেখায় কৃতিত্বের সাথে উর্ত্তীন শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে, রহমানিয়া ছাত্র সংসদ

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৮/২০২৫ ০৮:৪৬:২৫ অপরাহ্ন

বড়লেখায় কৃতিত্বের সাথে উর্ত্তীন শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে, রহমানিয়া ছাত্র সংসদ

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী চান্দগ্রাম আনোয়ারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ২৪ ইংরেজি সনে বার্ষিক পরিক্ষায় ক্লাস ওয়ারী কৃতিত্বের সাথে উর্ত্তীন শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে  রহমানিয়া ছাত্র সংসদ।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ২টায় মাদ্রাসা হল রুমে রহমানিয়া ছাত্র সংসদের উদ্যোগে কৃতিত্বের সাথে উর্ত্তীন ১৮জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। 

অনুষ্ঠানের প্রধান অতিথি চান্দগ্রাম আনোয়ারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ মুস্তাক আহমদ চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা প্রথমে লক্ষ্য ঠিক করতে হবে। মোবাইলে সময় নষ্ট না করে বই এর প্রতি মনোযোগী হতে হবে। প্রতিদিন ক্লাসে আসতে হবে। এগিয়ে যেতে হলে পড়াশোনার পাশাপাশি নিজের দক্ষতা বাড়াতে হবে। আজ যাদেরকে সংবর্ধনা দেয়া হচ্ছে তাদের মেধার মূল্যায়ন করা হচ্ছে। শুধু ভালো রেজাল্ট নয়,তোমরা নিজেকে নৈতিক দিক থেকেও গড়ে তুলতে হবে। সময় মত নামাজ পড়তে হবে। 

অধ্যক্ষ মোহাম্মদ মুস্তাক আহমদ চৌধুরীর সভাতিত্বে ও রহমানিয়া ছাত্র সংসদের জি, এস মঞ্জুর আহমদ'র সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপাধক্ষ্য মাওলানা ওয়াহিদুজ্জামান চৌধুরী,আরবী প্রভাষক মাওলানা আছাব উদ্দিন,আরবী প্রভাষক মাওলানা মাহবুবুল আলম।

অনুষ্টানে বক্তব্য রাখেন সংসদের ভিপি আব্দুল বাকি,শিক্ষার্থীদের মধ্যে ইসমাইল হোসেন, জুমা বিনতে জামালী,নাজাত বিনতে জামালী,সালমা বেগম, আরাফাত ইসলাম। 


সংসদের ভিপি আব্দুল বাকি বলেন, মেধাবীদের অনুপ্রাণিত করার পাশাপাশি নিজেদের দায়বদ্ধতা থেকেই রহমানিয়া ছাত্র সংসদ মেধাবীদের সংবর্ধনা দিয়েছে। মেধাবীদের ভালো রেজাল্ট করার পেছনে তাদের অভিভাবক ও শিক্ষকরা বিশেষ অবদান রেখেছেন। অভিভাবক ও শিক্ষক সমাজকে শুধু ভালো রেজাল্ট নয়, ছাত্রদের নৈতিক দিক থেকেও গড়ে তুলতে হবে।

অনুষ্টানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন হাফিজ সিজান আহমদ,নাতে রাসূল পরিবেশন করেন আমিনুল ইসলাম। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা