সিলেটের উৎমাছড়া থেকে ২ লাখ ঘনফুট পাথর জ*ব্দ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

সিলেটের উৎমাছড়া থেকে ২ লাখ ঘনফুট পাথর জ*ব্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৮/২০২৫ ১১:২৫:৪২ অপরাহ্ন

সিলেটের উৎমাছড়া থেকে ২ লাখ ঘনফুট পাথর জ*ব্দ

ছবি : সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া থেকে ২ লাখ ঘনফুট পাথর জব্দ করেছ বিজিবি ৪৮ ব্যাটালিয়ন। মঙ্গলবার (১৯ আগস্ট) অভিযান চালিয়ে আদর্শপাড়া গ্রামের বিভিন্ন স্থান থেকে এসব পাথর জব্দ করা হয়।

পাথরগুলো অবৈধভাবে উত্তোলন করে পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। তবে সীমান্তবর্তী এলাকায় বিজিবির কঠোর নজরদারি, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং স্থানীয় অসাধু চক্রের অন্তর্দ্বন্দ্বের কারণে তারা মজুদকৃত পাথর দেশের বিভিন্ন স্থানে পাচার করতে ব্যর্থ হয় বলে দাবি করেছে বিজিবি।

তারা জানায়, ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হকের নেতৃত্বে উৎমা বিওপির একটি টহলদল আদর্শগ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,  এ এলাকায় প্রায় ২ লাখ ঘনফুট পাথর মজুদ রয়েছে।

তবে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  ইফ্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে স্থানীয় প্রশাসন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার মাধ্যমে উদ্ধারকৃত পাথরের সঠিক পরিমাপ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজিবির প্রেসনোটে জানানো হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা