জৈন্তাপুর ও কানাইঘাটে ভা*রতীয় পণ্য জ*ব্দ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

জৈন্তাপুর ও কানাইঘাটে ভা*রতীয় পণ্য জ*ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৮/২০২৫ ০২:১৯:২৯ অপরাহ্ন

জৈন্তাপুর ও কানাইঘাটে ভা*রতীয় পণ্য জ*ব্দ


সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে ভারতীয় বিভিন্ন প্রকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (২০ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপি’র টহল দল সীমান্ত শূন্যরেখায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় চিনি ৫০০ কেজি ও চা-পাতা ১৪৪ কেজি জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক সিজারমূল্য ১ লাখ ৩২ হাজার ৬০০ টাকা।

এর আগে মঙ্গলবার (১৯ আগস্ট) জৈন্তাপুর বিওপি’র আরেকটি অভিযানিক দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় টমেটো ২০০ কেজি ও বাঁধাকপি ২৭০ কেজি জব্দ করে। এগুলোর সিজারমূল্য ধরা হয়েছে ২৭ হাজার ৫০০ টাকা।

উভয় অভিযানে মোট ১ লাখ ৬০ হাজার ১০০ টাকার পণ্য জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি। 

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্তে গোয়েন্দা তৎপরতা ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা