জৈন্তাপুরে শিক্ষাঙ্গনে সংবর্ধনা, বিদায় ও বরণ অনুষ্ঠান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

জৈন্তাপুরে শিক্ষাঙ্গনে সংবর্ধনা, বিদায় ও বরণ অনুষ্ঠান

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৮/২০২৫ ০৩:৪১:৫৬ অপরাহ্ন

জৈন্তাপুরে শিক্ষাঙ্গনে সংবর্ধনা, বিদায় ও বরণ অনুষ্ঠান

ছবি:নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি উপজেলা শাখার  উদ্যোগে দরবস্ত মা কমিউনিটি সেন্টারে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বিসিএস উত্তীর্ণ কৃতি শিক্ষক, অবসরপ্রাপ্ত শিক্ষক ও নবাগত শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়।

বুধবার (২০শে আগষ্ট) বেলা ১১:০০ ঘটিকায় শুরু হওয়া সংবর্ধনা ও বিদায়ী  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মোঃ ফখরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মু. আলমগীর হোসেন।  এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন জৈন্তাপুর  উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল  আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন।

অনুষ্ঠানে  প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা শাখার সভাপতি মোহাম্মদ বুরহান উদ্দিন।

অনুষ্ঠানে  প্রধান বক্তা  সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং সংগঠন ঐক্য পরিষদের ডাকে আগামী  ৩০শে আগস্ট ঢাকায় মহা সমাবেশ সফল করার জন্য সকলের সর্বাত্বক উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন।

 এ সময় বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান  করেন ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুর রশিদ, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জৈন্তাপুর উপজেলা যুবদলের সভাপতি বাহারুল আলম বাহার, চিকনাগুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এ বি এম জাকারিয়া, চাক্তা সপ্রাবির প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষক সমিতি জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মোঃ মনিরুজ্জামান, শুকইনপুর ফরফরা সপ্রাবির প্রধান শিক্ষক ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ‍্যালয় প্রধান শিক্ষক সমিতি জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ তাজুল হাসান, বাংলাদেশ প্রাথমিক বিদ‍্যালয় সহকারী শিক্ষক সমিতি কেন্দ্র কমিটির সহ অর্থ সম্পাদক মোঃ মালেক উদ্দিন, কেন্দ্র কমিটির সহ সমাজ কল‍্যাণ সম্পাদক বাবুল কান্তি দাস মেঘল, সিলেট মহানগর শাখার  সভাপতি মোঃ আব্দুল মালেক রাঢ়ী, বাংলাদেশ প্রাথমিক বিদ‍্যালয় সহকারী শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক রমজান আলী, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ ইলিয়াছ উদ্দিন লিপু, হরিপুর বাজার ব‍্যবসায়ী কমিটির সাবেক সভাপতি মোঃ আব্দুল্লাহ, ফতেপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোঃ সুয়েব আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে  সংবর্ধিত অতিথিদের মধ্যে বিসিএস শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ আলাউর রহমান বক্তব্য রাখেন।

বক্তারা কৃতি শিক্ষার্থী, বিদায়ী ও নবাগত শিক্ষকদের জন্য শুভকামনা জানান এবং শিক্ষা ক্ষেত্রে তাদের অবদানের প্রশংসা করেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা