২৪ ঘণ্টায় ডে ঙ্গু আ ক্রা ন্ত হয়ে হাসপাতালে আরও ৩৫৬ জন
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৪২ PM

২৪ ঘণ্টায় ডে ঙ্গু আ ক্রা ন্ত হয়ে হাসপাতালে আরও ৩৫৬ জন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৮/২০২৫ ০৫:২৯:১২ PM

২৪ ঘণ্টায় ডে ঙ্গু আ ক্রা ন্ত হয়ে হাসপাতালে আরও ৩৫৬ জন

ফাইল ফটো


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।বুধবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১১৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬০ জন, চট্টগ্রাম বিভাগে ৬৮ জন, বরিশাল বিভাগে ৬০ জন, খুলনা বিভাগে ২০ জন, রাজশাহী বিভাগে ২০ জন, সিলেট বিভাগে ৭ জন ও ময়মনসিংহ বিভাগে ৪ জন রোগী ভর্তি হয়েছেন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ২৭ হাজার ৪৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।এডিস মশাবাহিত এই রোগটিতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১০৫ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৬২ জন পুরুষ ও ৪৩ জন নারী।

জৈন্তাবার্তা / সুলতানা