সিসিক কর্মীর ওপর হা ম লা, ৩জন গ্রে ফ তা র
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

সিসিক কর্মীর ওপর হা ম লা, ৩জন গ্রে ফ তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৮/২০২৫ ০৬:৫৮:১০ অপরাহ্ন

সিসিক কর্মীর ওপর হা ম লা, ৩জন গ্রে ফ তা র

সংগৃহিত


সিলেটের দক্ষিণ সুরমার চন্ডীপুলে দাপ্তরিক দায়িত্ব পালনকালে হামলার শিকার হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের এক কর্মচারী। সোমবার (১৮ আগস্ট) নর্থ ইস্ট হাসপাতালের সামনের নবীন রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে পুলিশ তিনজনকে গ্রেফতার করে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দক্ষিণ সুরমা থানাপুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, সাগর আলী (২৭), মো. সেলিম আহমদ (৪৫) ও শহিদুল ইসলাম (১৯)।

জানা যায়, সোমবার বেলা সোয়া ১টায় সিলেট সিটি কর্পোরেশনের লাইসেন্স শাখার আদায়কারী মো. ইসমাইল হোসেন রায়হান নবীন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী এম এ সালামের কাছে ব্যবসা পরিচালনার লাইসেন্স দেখতে চান। এ সময় এম এ সালাম ৫জন দোকান কর্মচারীকে নিয়ে মো. ইসমাইল হোসেনের ওপর হামলা করেন। হামলাকারীরা কিলঘুষি মেরে রক্তাক্ত জখম করে ইসমাইল হোসেন রায়হানের কাছ থেকে ১০ হাজার টাকা, চশমা, হেডফোন ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। পরবর্তীতে আহত ইসমাইল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নেন। 

এ ঘটনায় সিটি কর্পোরেশনের লাইসেন্স অফিসার রুবেল আহমদ মঙ্গলবার (১৯ আগস্ট) দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়। মামলা নম্বর ০৮, তারিখ: ১৯/০৮/২০২৫)। রাতেই পুলিশ হামলাকারীদের মধ্যে তিনজনকে গ্রেফতার করেন। 

সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দায়ের করা মামলায় পুলিশ তিনজনকে গ্রেফতার করে। বুধবার (২০ আগস্ট) দুপুরে তাদের আদালতে তোলা হয়েছে।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা