‘যারা ৭১-এ দেশের স্বাধীনতা চায়নি বর্তমানে তারা নির্বাচনও চায় না’
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

‘যারা ৭১-এ দেশের স্বাধীনতা চায়নি বর্তমানে তারা নির্বাচনও চায় না’

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০/০৮/২০২৫ ০৭:৫৮:১৩ অপরাহ্ন

‘যারা ৭১-এ দেশের স্বাধীনতা চায়নি বর্তমানে তারা নির্বাচনও চায় না’

ছবি: নিজস্ব


সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ বলেছেন, যারা ৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা চাইনি বর্তমানে সেই দলটি নির্বাচনও চায় না। বিগত ১৭ বছরের  আন্দোলন সংগ্রামে জুলাই যুদ্ধে ছাত্র জনতার আত্মত্যাগ  ও অঙ্গ হানির বিনিময়ে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। বর্তমানে দেশের সুষ্ঠ পরিবেশ বিনির্মাণে প্রয়োজন নির্বাচিত সরকার। এখন একটি দল নির্বাচন চায়না আবার প্রার্থিতা ঘোষণা করে পি আর পদ্ধতি চায়।

বুধবার ২০ আগষ্ট বিকেলে গোয়াইনঘাট উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ৪৫-তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি শক্তি হচ্ছে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল। যে বা যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল সেইসব ষড়যন্ত্র শক্ত হাতে প্রতিরোধ করবে।

স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা যে বা যারা অপকর্ম করবে দল তার দায়ভার নেবে না। তাই আপনারা এমন কোন কাজ করবেন না যাতে আপনাদের এবং দলের ও দেশের ক্ষতি হয়। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আপনারা কাজ করবেন। যে ৩১ দফা দাবির কথা তিনি বলছেন এটি শুধুমাত্র একটি রাজনৈতিক ইশতেহার নয়, এটি আমাদের দেশের মানুষকে ন্যায়, সমতা ও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার।

উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহাব উদ্দিন শিহাবের সঞ্চালনায় ও আহবায়ক আহমদ হুমায়ুন জামালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিলাল উদ্দিন, তরিকুল ইসলাম, মিনহাজ উদ্দিন, হাবিব আহমদ, সিনিয়র সদস্য জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এছাড়া জুলাই এর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা আব্দুল মতিন। উপস্থিত ছিলেন উপজেলার ১৩ টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল, সদস্য ও কর্মীবৃন্দ। সমাবেশ শেষে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের মাধ্যমে আনন্দ র‍্যলী অনুষ্ঠিত হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা