নতুন জেলা প্রশাসক পরিদর্শন করলেন আলোচিত সাদা পাথর
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

নতুন জেলা প্রশাসক পরিদর্শন করলেন আলোচিত সাদা পাথর

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৮/২০২৫ ০৬:৪৭:৫১ অপরাহ্ন

নতুন জেলা প্রশাসক পরিদর্শন করলেন আলোচিত সাদা পাথর

ছবি:নিজস্ব


সিলেটের কোম্পানীগঞ্জ ভোলাগঞ্জের আলোচিত  সাদাপাথর পর্যটন স্পট থেকে যেনো আর কোনো পাথর চুরি না হয় সেইভাবেই  সকল ধরনের প্রস্তুতি নেওয়া  হবে বলে জানিয়েছেন নতুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। 

যোগদানের  প্রথম দিনই বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে তিনি সাদা পাথর পরিদর্শন করেন।এসময় তিনি সাদাপাথরের যে যে জায়গা থেকে পাথর চুরি  হয়েছে সেসব চুরি হওয়া স্থান গুলো পরিদর্শন করেন এবং পাশাপাশি পাথর প্রতিস্থাপনেরও কাজ  ঘুরে দেখেন। 

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নতুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন,সাদাপাথর থেকে যাতে আর কোনো পাথরও চুরি না হয় সেই ব্যবস্থা করা হচ্ছে। এই সাদা পাথরকে আগের সৌন্দর্যে  ফিরিয়ে আনতে যা যা করা দরকার তাই করা হবে। 

তিনি আরো বলেন,যারা এই পর্যটন স্পটের সৌন্দর্য পাথর  লুট করে নষ্ট করার চেষ্টা করেছেন এবং পাথর গুলো  কিভাবে চুরি হয়েছে সেসব বিষয়গুলো পর্যালোচনা করা হবে।

কোনো চাপ অনুভব করছেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, জনগণ আমাদের শক্তি। ইতোমধ্যে জনগন এই লুটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা