সিলেটে ব*জ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে দিনের তাপমাত্রা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

সিলেটে ব*জ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে দিনের তাপমাত্রা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৮/২০২৫ ০৯:২০:১৩ অপরাহ্ন

সিলেটে ব*জ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে দিনের তাপমাত্রা

ছবি : সংগৃহীত


আগামী ২৪ ঘণ্টায় সিলেটে আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের পাশাপাশি অস্থায়ী দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় সিলেটের আবহাওয়া অফিসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজ সকাল ৯টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় তা বেড়ে দাঁড়ায় ৯৮ শতাংশে। গত ২৪ ঘণ্টায় (২০ আগস্ট সকাল ৬টা থেকে ২১ আগস্ট সকাল ৬টা পর্যন্ত) সিলেটে বৃষ্টিপাত হয়েছে ২৬ দশমিক ৫ মিলিমিটার। আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে আরও ১৫ দশমিক ৬ মিলিমিটার।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা