গোয়াইনঘাটকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওসমানীনগর
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

সিলেট জেলা প্রশাসক গোল্ডকাপ

গোয়াইনঘাটকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওসমানীনগর

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ২১/০৮/২০২৫ ১১:২০:০৮ অপরাহ্ন

গোয়াইনঘাটকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওসমানীনগর

ছবি: নিজস্ব


সিলেট জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডে রোমাঞ্চকর এক লড়াইয়ে গোয়াইনঘাট উপজেলা ফুটবল দলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ওসমানীনগর উপজেলা ফুটবল দল।

বৃহস্পতিবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য থাকার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে।

তবে অতিরিক্ত সময়ে ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে ডি-বক্সের ভেতর ফাউল করায় পেনাল্টি শুট পায় ওসমানীনগর উপজেলা ফুটবল দল। পেনাল্টি শুটে মিনহাজের একমাত্র গোলেই জয় পায় ওসমানীনগর উপজেলা ফুটবল দল।

রোমাঞ্চকর এই জয়ের ফলে ওসমানীনগর উপজেলা দল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠল। খেলায় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা ও হাজারো দর্শক উপস্থিত থেকে দলগুলোর খেলা উপভোগ করেন।

রোমাঞ্চকর এই খেলায় আগত দর্শক ও অফিসিয়াল সবাইকে  ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা ফুটবল দলের টিম ম্যানেজার সাংবাদিক জয়নাল আবেদীন ও কোচ আলী আমজদ নুনু এবং অধিনায়ক জুবেল খান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা