সিলেটে দুদকের কার্যালয়ে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে জি জ্ঞা সা বা দ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

সিলেটে দুদকের কার্যালয়ে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে জি জ্ঞা সা বা দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৮/২০২৫ ১১:৪৯:৩৭ অপরাহ্ন

সিলেটে দুদকের কার্যালয়ে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে জি জ্ঞা সা বা দ

ছবি : সংগৃহীত


সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে দুদক সিলেট কার্যালয়ে তাকে প্রায় দুই ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দুদক সিলেট কার্যালয়ের উপপরিচালক রাফী মোহাম্মদ নাজমূস সাদাত এ তথ্য নিশ্চিত করেছেন। 

তার বিরুদ্ধে বিভিন্নভাবে অবৈধ সম্পদ অর্জন, সুনামগঞ্জ মেডিকেল কলেজ এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্প থেকে কমিশন নেওয়াসহ বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে বলে জানা গেছে। 

দুদক সূত্রে জানা জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে দুদক সিলেট কার্যালয়ে আসেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এসময় তার সঙ্গে আর কেউ ছিলেন না। পরে জিজ্ঞাসাবাদ শেষে বেলা ১২টার দিকে দুদক কার্যালয় থেকে বের হয়ে যান তিনি। 

দুদক সিলেট কার্যালয়ের উপপরিচালক রাফী মোহাম্মদ নাজমূস সাদাত বলেন, তার বিরুদ্ধে একটি অভিযোগ রয়েছে। এই অভিযোগের তদন্ত চলছে। তদন্তের জন্য তাকে দুদক সিলেট কার্যালয়ে ডাকা হয়েছিল। বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে বিভিন্নভাবে অবৈধ সম্পদ অর্জন, সুনামগঞ্জ মেডিকেল কলেজ এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্প থেকে কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে। সাবেক এই মন্ত্রীর সঙ্গে তার ভাগনে, ভাতিজাসহ আরও অনেকেই জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযোগটির প্রাথমিক পর্যায়ের তদন্ত চলছে।

এছাড়াও জিজ্ঞাসাবাদে তার স্থাবর-অস্থাবর সম্পদের বিষয়েও জানতে চাওয়া হয়েছে বলেও জানান দুদক কর্মকর্তা রাফী মোহাম্মদ নাজমূস সাদাত।  ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের এরোয়াখাই গ্রামের হাফিজ আহমদ বাদী হয়ে দায়ের করা একটি মামলায় গত বছরের ১৯ সেপ্টেম্বর রাতে এম এ মান্নানকে শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। কারাগারে থাকা অবস্থায় ৫ অক্টোবর সকালে এম এ মান্নান অসুস্থতাবোধ করেন। পরে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে থাকাবস্থায় ৯ অক্টোবর সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেমায়েত উদ্দিন সাবেক মন্ত্রী এম এ মান্নানের জামিন মঞ্জুরের আদেশ দেন। জামিন পাওয়ায় পরদিন ১০ অক্টোবর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকেই মুক্তি পেয়ে বাড়ি ফিরেন তিনি। এর পর থেকে তিনি ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা