আইনশৃঙ্খলা রক্ষায় অঙ্গীকারবদ্ধ সিলেট জেলা পুলিশ : পুলিশ সুপার
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

আইনশৃঙ্খলা রক্ষায় অঙ্গীকারবদ্ধ সিলেট জেলা পুলিশ : পুলিশ সুপার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৮/২০২৫ ০২:৫৮:৩২ অপরাহ্ন

আইনশৃঙ্খলা রক্ষায় অঙ্গীকারবদ্ধ সিলেট জেলা পুলিশ : পুলিশ সুপার

প্রতীকী ছবি


সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান জানিয়েছেন, সিলেট জেলা পুলিশ সবসময় আইনশৃঙ্খলা রক্ষা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ। তিনি বলেছেন, পাথর উত্তোলন ও পরিবহনের ক্ষেত্রে সরকার ঘোষিত নীতিমালা এবং উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে জেলা পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে।

দেশের একটি দৈনিকে বৃহস্পতিবার (২১ আগস্ট) ‘৮০ কোটি টাকা কমিশন ডিসি-এসপির দপ্তরে : সিলেটের সাদাপাথর লুট’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের প্রতিবাদ জানিয়ে পাঠানো বিবৃতিতে পুলিশ সুপার এসব কথা বলেন।

পুলিশ সুপার দাবি করেছেন, প্রতিবেদনে পুলিশ সুপার ও সিলেট জেলা পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন, বস্তুনিষ্ঠতার ঘাটতিপূর্ণ এবং উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের সংবাদ জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করে।

তিনি বলেন, সিলেট জেলা পুলিশ অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে। আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদ পরিবেশনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা থেকে বিরত থাকবে দায়িত্বশীল গণমাধ্যম। একই সঙ্গে অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশের গৃহীত পদক্ষেপগুলো যথাযথভাবে তুলে ধরবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা