জাতীয় সনদ-২০২৫ এনসিপি জুলাই সনদ নিয়ে মতামত জমা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৪৩ PM

জাতীয় সনদ-২০২৫ এনসিপি জুলাই সনদ নিয়ে মতামত জমা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৮/২০২৫ ০৪:৪১:৫০ PM

জাতীয় সনদ-২০২৫ এনসিপি জুলাই সনদ নিয়ে মতামত জমা

পতীকী ছবি


‘জুলাই সনদ’-এর খসড়া পর্যালোচনা করে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে নিজেদের মতামত জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় দলটির পক্ষ থেকে এই মতামত জমা দেওয়া হয়।

এর আগে, রাজনৈতিক দলগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে জুলাই সনদের খসড়ার ওপর মতামত জানানোর সময়সীমা বাড়ানো হয়। গত বুধবার কমিশনের কাছে নিজেদের মতামত জমা দেয় বিএনপি। একইদিন বিএনপি ছাড়াও পাঁচটি দল মতামত জমা দেয়।

এরপর বৃহস্পতিবার জামায়াতে ইসলামী ঐকমত্য কমিশনের কাছে তাদের মতামত প্রদান করে। এছাড়াও জেএসডি, খেলাফত মজলিস, মার্ক্সবাদী বাসদসহ ১১টি দল জুলাই সনদের চূড়ান্ত খসড়া নিয়ে মতামত প্রদান করে গতকাল।

উল্লেখ্য, গত শনিবার জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর চূড়ান্ত খসড়া পাঠিয়েছিল। তখন দলগুলোকে ২০ আগস্টের মধ্যে তাদের মতামত জানানোর জন্য অনুরোধ করা হয়েছিল। 

জৈন্তাবার্তা / সুলতানা