৭০ বস্তা ভারতীয় জিরাসহ চোরাকারবারি আ ট ক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

এসএমপি'র অভিযান

৭০ বস্তা ভারতীয় জিরাসহ চোরাকারবারি আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৮/২০২৫ ০৫:২৫:৫৬ অপরাহ্ন

৭০ বস্তা ভারতীয় জিরাসহ চোরাকারবারি আ ট ক

সংগৃহিত


চোরাই পথে ভারত থেকে আসা ৭০ বস্তা জিরা ও মেহেদীর চালানসহ সাড়ে ১০লাখ টাকার ভারতীয় পণ্যসহ এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।   

আটক আসামি মোঃ মনির উদ্দিন গোয়াইনঘাট উপজেলার পাতলি কোনা গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে। 

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম।  

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ৭০  বস্তা ভারতীয় জিরা, ১৪শ' ৪০পিস কাভেরী মেহেদী এবং কয়েকবস্তা বোতল ও কার্টন বোঝাই ট্রাকসহ জালালাবাদ থানার পাগইল বাইপাস এলাকায় আটক করা হয়।   

এসময় মালামাল বহনকারী ট্রাকও (সিলেট মেট্রো-ড-১১-০০৫৫) জব্দ করা হয়। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা