বিশ্বনাথে মাদক ব্যবসায়ীর হাতে মৎস ব্যবসায়ী খু ন, ঘাতক আ ট ক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

বিশ্বনাথে মাদক ব্যবসায়ীর হাতে মৎস ব্যবসায়ী খু ন, ঘাতক আ ট ক

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৮/২০২৫ ০৬:৪৫:৫৬ অপরাহ্ন

বিশ্বনাথে মাদক ব্যবসায়ীর হাতে মৎস ব্যবসায়ী খু ন, ঘাতক আ ট ক

ছবি:নিজস্ব


বিশ্বনাথে মাদক কারবারির হাতে মৎস্য ব্যবসায়ী খোরশেদ আলম (৩২) নামের এক ব্যাক্তি খুন হয়েছেন। নিহত খোরশেদ আলম উপজেলার দেওকলস ইউনিয়নের নয়া সৎপুর গ্রামের মৃত হাসমত আলীর ছেলে।

শুক্রবার  (২২ আগষ্ট ) দুপুরে নয়া সৎপুর গ্রামে এঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে লাশটি উদ্ধার করে থানা নিয়ে আসে। পরে লাশটি সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে। এসময় তাৎক্ষনিক পুলিশ অভিযান চালিয়ে হত্যাকারী আনহার মিয়া ওরফে (৩২) আনহারুল কে আটক করতে সক্ষম হয়। সে উপজেলার নয়া সৎপুর গ্রামের আইন উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, নিহত খোরশেদের বোনের ছেলে নাঈম মিয়া (২৮) কে মাদক কারবারি আনহার মিয়া প্রতিনিয়ত গাঁজা সেবন করাত। এনিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে নিহতের বোনের সঙ্গে মাদককারবারি আনহার মিয়ার ঝগড়া হয়। আজ শুক্রবার দুপুরে খোরশেদ তার ভাগনা নাঈম মিয়া কে সঙ্গে নিয়ে আনহার মিয়ার দোকান যান। এসময় খোরশেদ তার ভাগনা নাঈম মিয়াকে গাঁজা সেবন না করাতে আহবান জানান আনহার মিয়াকে। এনিয়ে তাদের মধ্যে কথাকাটাটি হয়। এরই এক পর্যায়ে আনহার মিয়া তার দোকানে থাকা জিআই পাইব হাতে নিয়ে খোরশেদ উদ্দিনের ওপর হামলা চালায়। এতে তিনি রক্তাক্ত হন। পরে স্থানীয় লোকজন পাশ্ববর্তি থানা ওসমানীনগরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মাদককারির হাতে মৎস্য ব্যবসায়ী খুনের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, লাশটি উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকারিকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা