একই পরিবারের দ গ্ধ তিনজনের মধ্যে একজনের মৃ ত্যু
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৪২ PM

ট্রান্সফরমার বিস্ফোরণে আগুন

একই পরিবারের দ গ্ধ তিনজনের মধ্যে একজনের মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৮/২০২৫ ০৬:৫২:৩৪ PM

একই পরিবারের দ গ্ধ তিনজনের মধ্যে একজনের মৃ ত্যু

সংগৃহিত


রাজধানীর গেন্ডারিয়ায় সড়কের পাশে থাকা বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে একটি ভবনে আগুন লেগে একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে গেন্ডারিয়া হরিচরণ রোডের একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মোসলেম উদ্দিন (৬৫), তার স্ত্রী সালমা বেগম (৫০) ও তাদের ছেলে মেজবাহ উদ্দিন (২৮)।

এদের মধ্যে ছেলে মেজবাহ উদ্দিন (২৮) চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে মারা গেছেন। তার শরীরের ১০০ শতাংশই পুড়ে গিয়েছিল।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, মোসলেম উদ্দিনের শরীরের ৯০ শতাংশ, সালমার ৯০ ও মেজবাহর ১০০ শতাংশই পুড়ে যায়। এছাড়া তাদের শ্বাসনালীও পুড়ে গেছে।

স্বজনরা জানান, গেন্ডারিয়ার ওই বাসার ২য় তলায় থাকেন তারা। বাসার পাশেই বিদ্যুতের ট্রান্সফরমার। মাঝ রাতে ট্রান্সফরমারে একটি বিস্ফোরণ হয়। সেখান থেকে আগুন লেগে যায় বাসাটিতে। পরে আগুন ছড়িয়ে পড়লে দগ্ধ হন পরিবারটির ৩ সদস্য। ভোরে তাদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা