জৈন্তাপুরে জয়নাল আবেদীনের বি রু দ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

জৈন্তাপুরে জয়নাল আবেদীনের বি রু দ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৮/২০২৫ ০৮:২৫:৪০ অপরাহ্ন

জৈন্তাপুরে জয়নাল আবেদীনের বি রু দ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল ও জৈন্তাপুর উপজেলার সাবেক দুইবারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীনের বিরুদ্ধে সম্প্রতি সময়ে ভোলাগঞ্জ সাদা পাথর লুটের ঘটনায় জড়িত করে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার ( ২২ আগষ্ট) বিকালে উপজেলার দরবস্ত বাজার এলাকায় খরিল পরগণাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মানববন্ধনে খরিল পরগণার বর্ষিয়ান মুরুব্বি হাজি আব্দুল মজিদের সভাপতিত্বে ও মাষ্টার আব্দুল মান্নানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খরিল পরগনার বর্ষিয়ান মুরুব্বি সাবেক ইউপি সদস্য আলহাজ্ব কুটি মিয়া,ইসমত আলি,ডাঃ মোহাম্মদ আবদুল্লাহ্, দরবস্ত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বশির আহমেদ, কুদরত উল্লাহ ভান্ডারী, মাওলানা কবির আহমেদ, নাসির আহমেদ, মাওলানা মামুনুর রশীদ, মোশাইদ আলি, আব্দুল হামিদ মেম্বার, সামসুল হক মেম্বার, মইনুল ইসলাম মেম্বার, নুর মিয়া, হাবিবুর রহমান হবন, আব্দুর রশিদ পেড়াই,নুরুল আমিন,আব্দুস সাবুর,আবদুল খালিক,মাওলানা আলাউদ্দিন,আফতাব আলি মুহুরী সহ খরিল পরগনার বসবাসরত অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি সাদা পাথর লুটের ঘটনায় বিভিন্ন মিডিয়া সহ একটি কুচক্রী মহল আলহাজ্ব জয়নাল আবেদীনকে নিয়ে মিথ্যা ও বানোয়াট উদ্দেশ্যপ্রনোদীত ভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা বলেন জয়নাল আবেদীন একজন জনপ্রিয় ব্যাক্তি ও তিনি নির্বাচনে অংশ নিয়ে জনগনের ভোটে বারবার নির্বাচিত হয়েছে। আগামীতে তার সফলতার অগ্রযাত্রাকে ব্যহত করতে একটি কুচক্রী মহল অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তিনি কোনদিন পাথর ব্যবসা কিংবা পাথর সংশ্লিষ্ট কোন কিছুতে জড়িত ছিলেন না। কিন্তু সম্প্রতি সময়ে তাকে ঘিরে পাথর লুটপাটের জড়িতের মত মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। অনতিবিলম্বে এই ধরনের অপপ্রচার বন্ধ না করলে ১৭ পরগণার পক্ষ থেকে বৃহৎ আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা