জৈন্তাপুরে বিদেশি মদ সহ একজন আ ট ক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বিদেশি মদ সহ একজন আ ট ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৮/২০২৫ ১১:৫৯:৫১ অপরাহ্ন

জৈন্তাপুরে বিদেশি মদ সহ একজন আ ট ক

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলায় পুলিশের অভিযানে ১৫ বোতল বিদেশি মদ সহ একজনকে আটক করা হয়েছে । আটক হওয়া ব্যাক্তির নাম আব্দুল মালেক (৩৮)। সে উপজেলার নলজুরী এলাকার ফয়জুর রহমানের পুত্র। বর্তমানে সে নিজপাট নয়াবাড়ি এলাকায় বসবাস করে। 

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২২শে আগষ্ট) তামাবিল মহাসড়কে গোপন সংবাদের ভিত্তি অভিযানে নামে পুলিশ। 

এদিন বিকেল ৫:২০ মিনিটে জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক ওবায়দুল হাসানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশের টিম বিরাইমারা ব্রীজ এলাকা হতে মালেককে ১৫ বোতল বিদেশি মদ সহ তাকে আটক করে।

পুলিশ জানায় আটককৃত মদের মধ্যে ব্রেন্ডার,সিগনেচার ও কিংফিশার ব্রান্ডের মদ রয়েছে যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা সমপরিমাণ। 

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আটক আসামিকে শনিবার পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা